দিঘলিয়া (খুলনা) সংবাদদাতা : “একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৯-শে আগস্ট রোজ মঙ্গলবার দিঘলিয়া উপজেলার অন্তর্গত স্টার জুট মিলস্ সরকারি উচ্চ বিদ্যালয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিঘলিয়া পূর্ব (থানা) শাখা কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। থানা সভাপতি খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুশফিকুর রহমান সামি’র পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি ইউসুফ ফকির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: দেশের পরিবেশ পর্যায়ক্রমে বিপর্যস্ত হচ্ছে। যথাযথ নিয়ম না মেনে কলকারখানা নির্মান ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারনে ক্রমান্বয়ে বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি ফলে দেশের জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশ বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে।
এর থেকে উত্তরণের জন্য ছাত্রশিবির বৃক্ষরোপন নামক এমন মহৎ এক কর্মসূচি হাতে নিয়েছে। বিপথগামী ও পথহারা শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ করাসহ শিক্ষক, বাবা-মা ও বড়দের সম্মানার্থে এবং ছোটদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে ছাত্রশিবির শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা সম্পাদক আল-আমিন হোসেন বলেন, সমগ্র বিশ্বে বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ বৃক্ষ কেটে ফেলা হচ্ছে, তার থেকে অনেক কম বৃক্ষ রোপণ করা হচ্ছে যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।