সাদুল্লাপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ৮ ও ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢোলভাঙ্গা এলাকায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় মুরব্বিগণ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আবুল বাশার, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. সামিউল্লা সলিল এবং যুব বিভাগের সেক্রেটারি ওমর ফারুক।