আগামী ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশকে স্মরণকালের সর্ববৃহত মহাসমাবেশে পরিণত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে মোহাম্মদপুরে জোন জামায়াত আয়োজিত আগামী ১৯শে জুলাই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়ন উপলক্ষে এক দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবদুল ওয়াজেদ কিরন, ডা. শফিয়ার রহমান, এডভোকেট আজহার আলী, মাসুদ, আল-আমিন ও সবুজ প্রমূখ।

ড. রেজাউল করিম বলেন, আওয়ামী ফ্যাসীবাদী আমলে জামায়াত সবচেয়ে জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। দেশকে মেধা ও নেতৃত্বশূণ্য করার জন্য মাফিয়াতন্ত্রীরা জামায়াতের শীর্ষনেতাদের কথিত বিচারের নামে প্রহসন করে একের পর এক শহীদ করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। তারা ভেবেছিলো শীর্ষনেতাদের হত্যা করে জামায়াতকে নির্মূল করা সম্ভব হবে। কিন্তু তাদের সে আশায় গুঁড়ে বালি পড়েছে। পতিত সরকারের শত জুলুম-নির্যাতন উপেক্ষা করেই শহীদি কাফেলা মঞ্জিলের দিকে দুর্বার গতিতে এগিয়ে গেছে। ফলে জামায়াতে ইসলামী দেশে একটি অতি জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে। তাই আমাদের এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। আর এজন্য ১৯ তারিখের জাতীয় মহাসমাবেশ সফল করার কোন বিকল্প নেই। তিনি মহাসমাবেশ সফল করতে ময়দানে সকলকে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।

তিনি আরা বলেন, আমরা দেশে এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যে সমাজ বিশ^নবী (সা.)-এর আদর্শ অনুযায়ি পরিচালিত হবে। যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের সকল সমস্যার সমাধান করবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রেই আইনের শাসন ও সামাজিক ন্যায়-বিচার নিশ্চিত হবে। রাসূল (সা.) এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করেছিলেন যে সমাজে সানা থেকে হাজরামাউত পর্যন্ত নারীরা নির্বিঘেœ-নিরাপদে ও সম্ভ্রম নিয়ে চলাফেরা করতে পারতেন। আমরা তেমনি এক শান্তির সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। মূলত, আল্লাহর আইনই নির্ভূল। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প। কারণ, মানুষের তৈরি বিধান দিয়ে মানুষের কল্যাণ কোন ভাবেই সম্ভব নয়।

তিনি দেশকে কুরআন-সুন্নাহর আদর্শের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিত প্রয়াস চালানোর আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।