শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষককের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগধুনাইল-কুলিয়রচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কৃষক নজরুল ইসলাম বাগধুনাইল গ্রামের মৃত সিরাজুল প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে খেলার মাঠ ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, সংঘাত চলে আসছিলো। এর জের ধরেই মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগধুনাইল গ্রামের লোকজন ও কুলিয়র চরের লোকজন মুখোমুখী অবস্থান নেয়। এ সংঘর্ষে আশেপাশের আরও দুটি গ্রাম অংশ নিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণিত হয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হলে কুলিয়র চর গ্রামের লোকজনের হামলায় ফলা বিদ্ধ হয়ে বাগধুনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় উভয়পক্ষের আরও দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০জন আহত হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে কৃষক নজরুলের মৃতুর খবর ছড়িয়ে পরলে বাগধুনাইল গ্রামের বিক্ষুব্দ লোকজন কুলিয়র চর গ্রামে ব্যাপক লুটপাট চালায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, কুলিয়রচর ও বাগধুনাইল গ্রামের গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা ও ধান কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরেই আজ দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।