কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ও জুয়া বন্ধের দাবিতে পিপুলিয়া ভূইয়াপাড়া, গোয়াতলা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিপুলিয়া ভূইয়াপাড়া ও গোয়াতলা এই দুই গ্রামের ৫টি মসজিদের ইমামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।