কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।

বুধবার (১৫ অক্টোবর) সকালে কুশনা ইউনিয়নের বান্দাল বাজার থেকে কুশনা গ্রামের দিকে যাওয়ার সড়কটিতে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় জনগণের ভোগান্তি লাঘবে ঐ সড়কটি ইট-বালু দিয়ে সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। নবী করিম (সা.)-এর জীবন আমাদের জন্য আদর্শ—তাঁর দেখানো পথে সমাজের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, সেদিনের অপমান ও বিপদ থেকে রক্ষা পাও; সেদিন প্রত্যেককে তার সৎকর্ম ও অপকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে—কারো প্রতি অন্যায় করা হবে না।”

উদ্বোধন শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিজেও রাস্তা সংস্কার কাজে অংশ নেন।