পিরোজপুর সংবাদদাতা : গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ফাহাদুজ্জামান ওরফে রায়হান নামে একজনকে সদর থানা পুলিশ আটক করেছে।
আটককৃত রায়হান পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন বলে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন। রায়হান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে।
তিনি ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের জানিয়েছেন, রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। পরে বিকেলে তাকে বিস্ফোরক আইনে আটক দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।