বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, সবুজ ও পরিবেশবান্ধব মহানগরী গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাবে। এজন্য প্রয়োজনীয় পরিকল্পনা এখন থেকেই করা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে নগরীর নওদাপাড়া বালিকা উচ্চবিদ্যালয় ও হামিদপুর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ গাছ ও ফুলের চারা বিতরণকালে তিনি একথা বলেন। এসময় ২০০ শিক্ষার্থীর মাঝে এই চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, তালিমুল কুরআন রাজশাহী মহানগরী সহকারী পরিচালক হাফেজ খায়রুল ইসলাম, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইয়ুব আলী প্রমুখ।