নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। সম্প্রতি উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই ধর্ষকের সহযোগী সুরুজ মিয়ার বাড়িঘর ভেঙ্গে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা। জানাগেছে, ধর্ষক আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের মাসুদ মিয়ার পুত্র সজিব মিয়া। পাশ^বর্তী সিংরইল ইউনিয়নের পাছ-সিংরইল গ্রামের স্কুল পড়য়া ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে বেশ কয়েকবার দেখা-সাক্ষাতও হয়েছে। কিন্তু‘ গত বৃহস্পতিবারে ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ধর্ষকের সহযোগী সুরুজ মিয়া (৪২) স্থানীয় একটি ফিসারীর পাড়ে একটি টিনের ঘরে বসে থাকা ধর্ষক সজীব মিয়ার কাছে ডেকে নিয়ে যায়। এসময় সজিব মিয়া তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে এ বিষয়টি তাঁর পরিবারকে জানায়। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে শনিবার (১১ অক্টোবর) রাতে দুইজনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের নান্দাইলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন