আমিনুল ইসলাম হিরো,রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রতিনিয়ত সংগঠিত দূর্ঘটনা এড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের (সাসেক প্রকল্প -২) উপ প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেমের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুঁইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, শ্রমিক নেতাসহ সচেতন মহলের একাংশ।
গ্রাম-গঞ্জ-শহর
রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জের (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রতিনিয়ত