মুজিবনগর সংবাদদাতা : সম্প্রতি যৌথবাহিনীর অভিযানে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জাকের আলীর ছেলে আলমের বাসা থেকে একটি দেশীয় পিস্তল ও ৩৮ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর চৌকসদল ভোর রাত ৪:৩০ মিনিটে আলমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে আলমের বাড়ির উঠানে বসানো ধানের গোলার ভিতর লুকানো একটি দেশীয় পিস্তল ও ৩৮ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করে। কিন্ত আলম বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যপারে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহৃান বলেন, রাতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আসামী গ্রেফতার হয়নি তবে আলমের নামে একটি অস্ত্র ও বিস্ফোরক মামলার প্রস্তুতি চলছে।