চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগ নামে এক ব্যক্তিকে পাথর দিয়ে থেতলিয়ে প্রকাশ্যে নির্মমভাবে হত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র জনতা। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা জাহিদ তালুকদার, ইফতেখার উদ্দিন মেশকাত ও সৈয়দ কামরুল ইসলাম। মিছিল পরবর্তী হায়দার শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গত ৯ জুলাই মিডফোর্ডের আলোচিত হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। এছাড়াও সারাদেশে ছাত্রদল, যুবদল কর্তৃক খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানায় তারা।