চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন। সম্প্রতি উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় মোল্লাপাড়া গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোস্তফা শেখ (৪৭)। তিনি ওই গ্রামের মৃত সমেতউল্লাহ শেখের ছেলে। অভিযুক্তরা হলেনÑ শফিক শেখ, রফিক শেখ, ফরহাদ শেখ ও কদু শেখ, যাঁরা নিহতের আপন ভাতিজা।
নিহতের আরেক ভাতিজা রমজান শেখ জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সমেতউল্লাহ শেখের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি ভাগাভাগি না হওয়ায় এ বিরোধ আদালতে চলমান ছিল।