খুলনা বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের শান্তি নগর এলাকায় (৮০) বয়সী এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,হাসান জমিদার এর স্ত্রী সুফিয়া বেগম (৮০) শান্তীনগর এলাকায় একা বসবাস করেন সুফিয়া বেগম। তার একটি মাত্র ছেলে শহরে স্ত্রী নিয়ে থাকেন। সুফিয়া মাঝে মাঝে ছেলের, কাছে মাঝে মাঝে তার শান্তি নগর বাড়িতে থাকেন। সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে তার এক আত্মীয় তার জন্য কলার মোছা, তেতুল নিয়ে তার বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার ফুফু সুফিয়া বেগম পড়ে আছে।তার ডাক চিৎকারে পাসের লোকজন ছুটে আসে। প্রতিবেশী সুফিয়া বেগম বলেন, চিৎকার চেঁচামেচি শুনে আমি ওখানে যেয়ে দেখি মৃতদেহটির মুখ নারকেলের পাতা দিয়ে মুখ ডাকা শরীরের কাপড় এলো মোলো অবস্থায় দেখে মুখের উপর থেকে নারকেলের পাতা সরায় এবং কাপড় ঠিক করে দেয়। পরে বটিয়াঘাটা থানা পুলিশ যানতে পেয়ে ঘটনাস্থলে যায় এবং সুরাত হাল করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।