মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাইয়ে চাষে অংশীদার না করায় দরীদ্র কৃষকের ৪শ লাউয়ের গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি মিরসরাইয়ের ১২ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নিচিন্তা গ্রামের পূর্ব ভুইয়া পাড়া এই ঘটনা ঘটে। নিচিন্তা গ্রামের উত্তম দাশের ৫ গন্ডা জমিতে ৪ শ লাউয়ের গাছ ছিল।
উত্তম দাশ জানান, গত ৩ মাসে তিলে তিলে তৈরি করেছেন এই শষ্য ক্ষেত। শষ্য ক্ষেত টি তৈরি করতে তার ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। মাত্র দুই বার ফসল কেটে ৮ হাজার টাকা বিক্রি করেছেন।
গাছে রয়েছে এখনো ৫ হাজার কচি লাউয়েরকরা। মাত্র কয়টা দিন পরেই এগুলো বিক্রি হতো প্রায় সাড়ে তিন লাখ টাকা। শষ্য ক্ষেতের ব্যায় বা খরচ মিটিয়ে লাভ হতো কয়েক লাখ টাকা।
কিন্তু ফসল কর্তনের শুরুতেই ৫ ঘন্ডা জমির ৪শ লাউয়ের গাছ কেটে দিয়েছে রাতের আঁধারে কোন এক অমানুষ। উত্তম দাসের সন্দেহ লাউয়ের মাছায় শেয়ার চেয়েছিল এক যুবক। তাকে শেয়ার না দেয়ায় শত্রুতা করে এই কাজ করেছে। ওই যুবক কে ঘটনার দিন লাউয়ের ক্ষেতের আশপাশের একাধিক স্থানীয় কৃষক সন্দেহ জনক ঘুরা ঘুরি করতে দেখেছেন।
উত্তম দাশ বলেন থানার সামনে দিয়ে কানায়ও হাঁটে না। আমি গরিব মানুষ মামলা করার মতো এবং মামলার খরচা চালানোর মতো আমার টাকা নেই তাই আমি মামলা করবো না। কিন্তু আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ এর বিচার করবে।
এছাড়া তিনি বলেন, স্থানীয় এক যুবক লাউ ক্ষেতের শেয়ারে থাকতে চেয়েছিল। তাকে শেয়ারে না রাখায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করতে পারে। ঘটনার দিন স্থানীয় ব্যক্তিরা তাকে লাউক্ষেতের আশপাশে দেখেছে। এই বিষয়ে একটি গ্রাম বৈঠক হয় কিন্তু উপযুক্ত প্রমান না থাকায় বিচার পায়নি উত্তম দাশ।