ফেনী সংবাদদাতা : ফেনীতে গত ২৫ জুলাই একদিনে ৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার উজালিয়া গ্রামের দুই সহোদর পিকআপের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হন পাঁচগাছিয়া ইউনিয়নের একরাম হোসেন(২৯)ও মোশাররফ হোসেন (১৮) ঘটনাস্থলে নিহত হন।একি রাতে পরশুরাম উপজেলার সীমান্তে বন্যার পানিতে মাছ ধরতে গেলে বিএসএফের গুলীতে প্রান হারায় দুই যুবক।তারা হলেন উপজেলার বাশপদুয়া গ্রামের লিটন (২১) ও মিল্লাত (৩২) নামের দুই যুবক।গুলীতে আরো আহত হন আফসার (৩২)। যার অবস্থা আশঙ্কাজনক। একই দিন রেলে কাটা পড়ে এক বৃদ্ধা এবং ফেনী শহরের এস্এসকে সড়কে সিএনজির ধাক্কায় এক শিশু নিহত হয়। এই দুই জনের পরিচয় অজ্ঞাত।
গ্রাম-গঞ্জ-শহর
ফেনীতে একদিনে ৬ অস্বাভাবিক মৃত্যু
ফেনীতে গত ২৫ জুলাই একদিনে ৬টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দাগনভূঞা উপজেলার