মদন (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার মদন উপজেলার আরগিলা গ্রামের হতদরিদ্র আবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)। নিজ উপজেলা মদনে অটো চালাতে গিয়ে নিখোঁজ হয়। তিন দিন পর বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার কাঞ্জারখালে প্লাস্টিকের বস্তা বন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এমন খবরে গ্রামের বাড়ি আরগিলায় শোকের মাতম বইছে। রাসেলের এমন খবরে তার স্ত্রী ইমা আক্তার জ্ঞান হারিয়ে ফেলেন, মা নিস্তব রাহেলা আক্তার। বাবা আবুল মিয়া এমন খবরে শোকে কাতর।

তবে খুন হওয়া রাসেল ছিল পরিবারটির একমাত্র আয় রোজগারের শেষ সম্বল। প্রায় দুই লাখ টাকা ঋন করে এ অটোটি ক্রয় করেছিল নিহত রাসেল মিয়া। রাসেলের মৃত্যুর সংবাদে নিজ গ্রাম আরগিলায় চলছে শোকের মাতম।