সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৫ জন প্রতিবন্ধীকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও নাটোর জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সের ৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

এসময় উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ উপস্থিত ছিলেন।