মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকা-ের ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ইউপির সদস্য বাহারুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলা ৮ নং চাপিতলা ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের মৃতঃ ইব্রাহিম সরকার ছেলে সেলিম সরকারের বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর থাকা ১০ লাখ টাকা, ১২ ভরি স্বর্নকার, ঘরের ফানিচার পুড়ে ছাই হয়ে গেছে।
মুরাদনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর ঘরে আগুন ছড়িয়ে পরে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
আমরা শ্রীরামপুর গ্রামের যাবার পূর্বেই জনগণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।