হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেতনা নাশক স্প্রে দিয়ে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
১৭ তারিখ বুধবার দিবাগত রাতে উপজেলার জিনারী ইউনিয়নের দক্ষিণ চর হাজিপুর এলাকায় সাবেক পরান মেম্বারে ঘরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, ঘটনার দিন রাতে দুর্বৃত্তরা কোন পন্থায় ঘরের দরজা ভেঙে পরিবারের সকল সদস্যদের চেতনানাশক স্প্রে করেছেন। যার ফলে তারা অচেতন অদৃশ্য অবস্থায় ছিলেন। চোখের সামনে বাড়ির তুষকের নিচে রাখা ১লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছেন দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সাবেক পরান মেম্বার বলেন, হাজিপুর কাচারী বাজার সোসাইটি ফর সোসাল সার্ভিস ( এসএসএস) সমিতি থেকে কিস্তিতে চেকের মাধ্যমে বুধবার এন সি সি ব্যাংক হোসেনপুর শাখা থেকে দেড় লক্ষ টাকা তুলে ছিলাম বাড়িতে ঘর নির্মাণ করার জন্য। সে টাকা বাড়িতে গিয়ে ঘাটের তুষকের নিছে সম্পূর্ণ টাকা রেখে ছিলাম। চোখের সামনে টাকা গুলো নিয়ে গেছে আমি নির্বাক হয়ে শুধু তাকিয়ে দেখেছি কিন্তু এক ফাঁ সামনে দিবো সে জোর শরীরে নেই। কেউ পরিকল্পিতভাবে আমাকে পথে নামার জন্য এই কাজ করেছে। সব কিছু হারিয়ে আমি এখন নিঃস্ব হওয়ার পথে।