পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে প্রাণের কোয়ার্টার সংলগ্ন প্রাণের নিজস্ব জয়গায় ওয়েস্টেজ মালামাল ফেলা নিয়ে পৌর বিএনপির কৃষক দলের সভাপতি লোকমান হোসেন ও পৌর বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন এর কর্মী মোহাম্মদ আলীর সাথে গতকাল মঙ্গলবার সকালে এক সংঘর্ষ হয়। এতে মোহাম্মদ আলীর বাম পা ভেঙ্গে যায় এবং বাম হাতে গুরুতর আঘাত নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রে জানাযায় দীর্ঘদিন ধরে প্রাণের ওয়েস্টেজ মালামাল ফেলার পর মোহাম্মদ আলীর জমি সাথে থাকায় সে ঐ ওয়েস্টেজ মালগুলো টোকাই দিয়ে প্রসেস করে বিক্রি করে টোকাইদেরকে সমান ভাগে ভাগ করে দিত সেও একভাগ নিত কিন্তু গতকাল সকালে লোকমান এসেবলে যে তাকেও ভাগ দিতে হবে। আর তখনই এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় কয়েক শত লোক জড়ো হয় এবং পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকার সচেতন মহল ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।