চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ৯ আগষ্ট শনিবার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দরগাহপুর দাখিল মাদরাসা মাঠে এই ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এই ক্যাম্প চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ মানুষের সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন।
৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।