নওগাঁ সংবাদদাতা : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সম্প্রতি সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ প্রমুখ। এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।
গৌরনদী (বরিশাল) : সম্প্রতি গৌরনদী উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, বিএনপি’র গৌরনদী উপজেলা আহবায়ক মোহাম্মদ সরওয়ার আলম বিপ্লব গৌরনদী প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক। জহিরুল ইসলাম জহির সহ উপজেলা শাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আত্রাই(নওগাঁ) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আত্রাই ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখান।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। সভায় দিবসের তাৎপর্য তুলেধরেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম, নাজিম উদ্দিন মন্ডল, সম্রাট হোসেন, এসএম মামুনুর রশিদ, আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল হান্নান, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, হিসাব রক্ষন অফিসার ওবায়দুল হক, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ডাসকো ফাউন্ডেশন, অগ্রযাত্রা প্রকল্প, আত্রাই অংশগ্রহণ করেন।
ফুলবাড়ী (দিনাজপুর) : সম্প্রতি ফুলবাড়ী উপজেলা চত্বর থেকে আর্ন্তজাতিক দূযোর্গ প্রশমন দিবস এর র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা চত্বরে অগ্নিকান্ড ও ভূমি কম্পন বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ কায়েস, উপজেলা ত্রাণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার শ্রী ওপেন্দ্রনাথ রায় সহ উপজেলার সকল কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
শ্রীপুর (মাগুরা) : সম্প্রতি শ্রীপুর উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যগণ তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার মো. সামছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা নির্বাহী প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র পাল, উপজেলা আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজ, সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ইনচার্জ মাহাতাব আলি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আছাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, ডাসকো ফাউন্ডেশন এর ইউনিট মেনেজার আবুল বাশারসহ আরো অন্যরা।
কিশোরগঞ্জ : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন,কিশোরগঞ্জ এর আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জ এর সহযোগিতায় “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫” উদযাপন করা হয়। আলোচ্য দিবস উপলক্ষ্যে কালেক্টরেট প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কৌশল হাতে কলমে জনগণকে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক(যুগ্মসচিব) ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।