কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ জুন সন্ধ্যায় মথুরেশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও মোহোনা শিল্পীগোষ্টীর পরিচালক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় মথুরেশপুর শ্রমিক কল্যাণের অফিস উদ্বোধন মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার সালাউদ্দিন। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম ঢালী, মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর আমীর মো. মুনজুর মুরশিদ, মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আজগার আলী, মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. লোকমান হোসেন, মথুরেশপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ, মথুরেশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ আবু রায়হান।