চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাদামতলী বাজার সংলগ্ন আইডিয়েল স্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সকালে আইডিয়েল স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মায়েরাই সন্তানের মূল কারিগর। একটি আদর্শ সন্তান তৈরির পেছনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত প্রজন্মই সমাজে প্রকৃত পরিবর্তন আনতে পারে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান এবং ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইদ্রিস আলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মো. আবদুল বাতেন দেওয়ান এবং সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মো. আবুল হোসেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।