টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : গতকাল বুধবার মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ১নং ও ৬নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী বিশ্বাস করে ক্ষমতা কোনো ভোগের বস্তু নয় -এটি একটি দায়িত্ব ও আমানত। জনগণের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ চাইলে আমরা ক্ষমতায় এলে জনগণের প্রভু নয়, বরং সেবক হয়ে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলার সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন, নায়েবে আমির সৈয়দ আব্দুর রহিম, মুন্সীগঞ্জের কৃতিসন্তান প্রফেসর ড. এম. এ. দেওয়ান সাজ্জাদ, কে-শিমুলিয়া ইউনিয়ন সহ-সভাপতি হাফেজ আজিজুর রহমান শান্ত, ১নং ওয়ার্ডের সভাপতি বদিউজ্জামান বাবুল, ৬নং ওয়ার্ডের সভাপতি রানা মাদবরসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।