নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে স্বাস্থ্য সহকারীদের চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়া সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। নান্দাইল উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার ১৩টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার ব্যানারে অবস্থান কর্মসূচীতে স্বাস্থ্য সহকারীরা তাদের পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুননির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার বিভিন্ন দাবি তুলে ধরেন। অত্র সংগঠনের সভাপতি আবদুল্লাহ আলী ভূইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু উবাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী যথাক্রমে ইমাম হোসেন, আমিনুল ইসলাম টিপু, মোশাররফ হোসেন, গোলাম সারোয়ার, মজিবুর রহমান, রতন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চার দশকের বেশি সময় তারা প্রথম সারির যোদ্ধা হিসাবে জনগণের স্বাস্থ্যসেবায় রয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত তাদের পদে কোনো পরিবর্তন হয়নি।
গ্রাম-গঞ্জ-শহর
নান্দাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ময়মনসিংহের নান্দাইলে স্বাস্থ্য সহকারীদের চাকরিতে ১৪তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়া সহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। নান্দাইল উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার ১৩টি ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা