গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ জেলার সাপাহার উপজেলায় উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নওগাঁ জেলা বিএনপির আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর যৌথ স্বাক্ষরে রবিবার এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আনছারী ও ২ নং সাংঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ভোটের মাধ্যমে বিজয়ী হয়। পরবর্তীতে উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক সহ ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা দেয়া হয়েছে।