কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মকবুল হোসেন (৬৫) মারা গেছে। জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উপজেলার পুনেেটর কাঠালতলী নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মৃত চান মিয়া প্রামানিকের ছেলে। তিনি পাঁচশিরা বাজারে খালি বস্তার ব্যবসা করতেন। তবে ঘটনার পর যাত্রীবাহী বাসসহ চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।