বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ নয় বছর পর সোমবার (১৬ জুন) বোয়ালমারী অডিটোরিয়াম হলরুমে সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তবে বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলন শেষে জেলা বিএনপি নেতৃবৃন্দ নতুন কমিটির কোন সদস্যের নাম ঘোষণা করেননি। কমিটির সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।