সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ওই শিশুটি মারা যায়। নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে। পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল, একপর্যায়ে বস্তাবোঝাই অটোগাড়িটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
গ্রাম-গঞ্জ-শহর
সখিপুরে অটোগাড়ি চাপায় শিশুর মৃত্যু
টাঙ্গাইলের সখিপুরে অটোগাড়ি চাপায় ইসরাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কাকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ওই শিশুটি মারা যায়। নিহত ইসরাত ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।