মিছবাহ উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) : ঈদগাঁও উপজেলায় নরমাল ডেলিভারিতে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ঈদগাঁও আধুনিক হাসপাতাল। ১২০০তম নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নবজাতককে গাড়ি ও কাপড় উপহার দেয়া হয়। জানা যায় সর্বশেষ ৩০ দিনে গড়ে ৩ জন করে নবজাতকের জন্ম হয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে। এতে সেবা প্রত্যাশীরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ বিষয়ে নবজাতকের পিতা মোঃ একরাম বলেন কম খরচে নরমাল ডেলিভারি করতে পেরে খুবই আনন্দিত হয়েছি।

তাছাড়াও সেবার মান অনেক ভাল। বর্তমানে বাচ্চা ও মা উভয়ে সুস্থ আছে। তিনি ইসলামাবাদ ইউনিয়ননের আওলিয়াবাদ এলাকার বাসিন্দা।

আব্দুল হামিদ বলেন ঈদগাহ আধুনিক হাসপাতাল নরমাল ডেলিভারির জন্যে খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমার বাচ্চা সুস্থভাবে নরমাল ডেলিভারি হয়েছে ২৮ জুলাই। খরচ হয়েছে ৮ হাজার টাকা। তিনি রশিদ নগর ইউনিয়নের ধলিরছড়া এলাকার বাসিন্দা। আধুনিক হাসপাতালের এমডি সাহাব উদ্দিন বলেন, ঈদগাঁও উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে আধুনিক হাসপাতাল। ভালমানের সেবা ও কম খরচের বিষয়টি বিবেচনায় সেবা দিচ্ছি আমরা। বিশেষ করে নরমাল ডেলিভারিতে আমরা অঙ্গিকারবদ্ধ। ইতিমধ্যে উপজেলার সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আগামীতেও সাধারণ মানুষের সেবা দেয়ার জন্যে কাজ করে যাবে আধুনিক হাসপাতাল। উল্লেখ্য, ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিউরো মেডিসিন, চর্মরোগ, অর্থোপিডিক্স, নাগ-কান গলা, বাত ব্যাথা, পাইলস-হার্নিয়া, শিশুরোগ, এপেন্ডিসাইটিস রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়। এদিকে অসহায় ও দরিদ্র রোগীদের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।