গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁওয়ে সাড়ে চার কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে উথুরী মোড় এলাকায় থেকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুমন (৪০) ও কবির আহমেদ (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের কাছ থেকে সাড়ে চার কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে এ ব্যাপারে গফরগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় গফরগাঁও থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।