বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ এইচ এম মনিরুল ইসলাম (মনি) বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ, অনিয়ম, জালিয়াতি সহ দেশ বিরোধী ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ( মেম্বার)তারা চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন।

অভিযোগে উল্লেখ করেন, গুলিশাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। তিনি খুনি, ফ্যাসিস্ট ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই আন্দোলনে মিছিলসহ সকল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছেন।

তিনি ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য অর্থ দিয়ে সহায়তা করেছেন।

যুক্তিসঙ্গত কারণ ছাড়া পরিষদের ০৫টি সভায় অনুপস্থিত ছিলেন। পরিষদের কোন কার্যক্রমে উপস্থিত থাকেন না। তিনি জনসাধারণকে কোন সেবা দিচ্ছেন না। মহিলা সংরক্ষিত সদস্যের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন। ঘুষের বিনিময়ে ভাতা অনুমোদন। ক্ষমতার অপব্যবহার করে পরিষদের ও সরকারের অর্থ আত্মসাৎ করা। ৫ আগস্ট থেকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পক্ষে সভা সমাবেশ ও মিছিল করায় এবং আমতলী উপজেলা বিএনপির অফিস ভাংচুর করেছেন। এরকম ১০টি অভিযোগ সামনে এনে তার বিরুদ্ধে লিখিত অনাস্থা দেয় ৯ জন ইউপি সদস্য সদস্যরা।

এবিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন গুলিশাখালি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা’ পত্র পেয়েছেন পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।