পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা : শ্রমিক অসন্তোষের কারণে আট দিন উৎপাদন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের প্রথম শিফটের শ্রমিকরা খনির নিচে নেমে পাথর উত্তোলন শুরু করেন। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বলেন, খনি থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে। এর আগে গত ২ জুলাই সকালে শ্রমিক অসন্তোষের জেরে খনির কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন প্রোডাকশন প্রফিট বোনাস দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
গ্রাম-গঞ্জ-শহর
পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে ফের উৎপাদন শুরু
শ্রমিক অসন্তোষের কারণে আট দিন উৎপাদন বন্ধ থাকার পর ফের দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন শুরু হয়েছে।