গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ৩ কৃষকের ৩০০শতাংশ জমিতে ঘাস মারার ওষুধ দিয়ে ধানের খেত মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ দায়ের করেন ছিলিমপুর গ্রামের মৃত হাতেম আলী ফকিরের পুত্র মো. আব্দুল কদ্দুছ। এ ঘটনায় প্রায় ১লাখ ৭০হাজার টাকার ধান ও ধানের খড় ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে রোববার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার ও গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন কৃষক আব্দুল কদ্দুছ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম সোমবার (২৭ অক্টোবর/২৫) জানায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদনটি আদালতে প্রেরণ করা হয়েছে। গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, ধানখেতে বিষাক্ত ওষুধ দেয়ায় কচিধানগুলো জ্বলছে যাওয়া মতো হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার নিলুফার আনজুম জলি জানায়, ওই ধানের খেতে কোনো রোগবালাই বা কীট-পতঙ্গের আক্রমণ নেই। কৃষক বলেছে, ঘাস মারার ওষুধ দিয়ে তার ধানখেতের ফসল নষ্ট করে দেয়া হয়েছে।