সাম্প্রদায়িকতার কার্ড খেলেছে শেখ হাসিনা

নোয়াখালী সংবাদদাতা : গত পনেরো বছর ধরে শেখ হাসিনা ধর্মবিদ্বেষ নামক ইসলামোফোবিয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সাম্প্রদায়িকতার কার্ড খেলেছে বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে ইউনাইটেড পিপলস বাংলাদেশের আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্রঃ নোয়াখালীর জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনা ধর্ম বিদ্বেষ ছড়িয়েছে, হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে, জঙ্গিবাদের নামে এদেশের আলেম-ওলামার উপর নির্যাতন-নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে। সেই ধর্ম বিদ্বেষ নামক কার্ড তারা খেলেছে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায়। ধর্মবিদ্বেষের জিঞ্জির থেকে আমাদের বের করে আনার জন্য ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধকে ধারণ করা, প্রত্যেকের যার যার ধর্ম পালনের এবং ধর্মীয় অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতা বহিস্কার

সিলেট ব্যুরো: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার তাকে বহিস্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’ উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ সুরমার সিলামে একটি হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতা কোহিনুর আহমদ বহিরাগতদের দিয়ে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালিগঞ্জ, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৯ জুন) সকাল দশটায় কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাবেক জেলা আমির সদস্য খুলনা অঞ্চল টিম।”জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার আগামী দিন শুধু সম্ভাবনার”এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়ােেত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজী নজরুল ইসলাম সাবেক এমপি জেলা মজলিসের শূরা ও কর্ম পরিষদ সদস্য,বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক ওমর ফারুক সহ সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি সাতক্ষীরা জেলা শাখা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী আমির কালীগঞ্জ উপজেলা শাখা,বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুর রউফ সেক্রেটারি কালিগঞ্জ উপজেলা শাখা, বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক ডঃ মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দায়িত্বশীলও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।অনুষ্ঠানের পূর্বে এবং শেষে সকলে একত্রিত হয়ে পবিত্র ঈদুল আযহার পরবর্তী দিক নির্দেশনামূলক বক্তব্য বুকে ধারণ করে সামনের পথ অতিক্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। পবিত্র ঈদুল আযহারর তাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সুখ দুঃখ আনন্দ বেদনা সকলের মাঝে ভাগাভাগি করে নেন।

মোটরসাইকেল আরোহী নিহত

সলঙ্গা (সিরাজগঞ্জ) : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্টঘনা ঘটে। নিহত খগেনচন্দ্র মাহাতো রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নদিন্দ্রনাথ মাহাতোর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত খগেন চন্দ্র মাহাতো মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খগেনচন্দ্র মাহাতো নিহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, নিহতের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস আটক করা যায়নি।

মিলনমেলা ও সম্মননা প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা): ‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এ স্লোগানকে ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন ‘চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন’ এর ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ভিটা ওয়ার্ল্ড মিলনায়তনে জমকালো আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ। ভিডিও কলে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জসিম উদ্দিন ভুঁইয়া, ব্যবসায়ী ইসমাইল হোসেন চৌধুরী। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক মোঃ মাহিনের কোরআন তেলাওয়াতে, পরিচালক মোঃ রনি মজুমদারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন নয়নের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইকবাল হোসেন জনি, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মোশাররফ হোসেন আবুল হাশেম, নুর মোহাম্মদ সুমন, এনায়েত উল্লাহ মাছুম, সাংবাদিক আনিসুর রহমান, মোঃ আলম, সাইদুল হক, আকাশ কর্মকার, মোঃ রাফি, মোঃ তুষার, ফুয়াদ, নিহাল, প্রলয়, রাকিবহর সদস্য, মোডেরেটর ও শুভাকাঙ্খীবৃন্দ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী স্বেচ্ছাসেবী, সেরা রক্তদাতা ও অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কেক কেটে চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ছাগল বিতরণ

মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নের বালুবাজার কিন্ডার গার্টেন স্কুল মাঠে এ কর্মসূচি পালিত হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও সভাপতি,সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ইলিয়াস খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ মাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের সেক্রেটারি এ্যাড.ওয়ালিউল্লাহ,সদস্য আরিফ বিল্লাহ,গোলাম মোস্তফা,খালেদ হাসান শিপন,আব্দুর রহমানসহ শুভাকাক্সক্ষী জাহিদ হোসেন এবং জাকারিয়া প্রমূখ।

‘বন্ধন ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ

কালিগঞ্জ, সাতক্ষীরা: সাবেক ছাত্রবন্ধুদের নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে “বন্ধন ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ৯ জুন (সোমবার) বিকাল ০৫ টায় কালিগঞ্জের নলতায় ২৩ সদস্য বিশিষ্ট ২২টা বিভাগ নিয়ে এ স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত এ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে “অধ্যক্ষ আবু রাসেল আসকারী” ও সেক্রেটারি হিসেবে “এ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের” নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হিসেবে সহ-সভাপতি জি এম গিয়াসউদ্দিন রাহেল, সহ-সভাপতি ব্যারিস্টার শামসুল আরেফিন হিমেল, সহ-সভাপতি হাসানুজ্জামান রাজু, সহ: সেক্রেটারি সহঃ অধ্যাপক বখতিয়ার খিলজি (রুয়েট), সাংগঠনিক সম্পাদক ড. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সেক্রেটারি জনাব আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক আনিছুর রহমান, প্রচার ও মিডিয়া- প্রভাষক মামুন বিল্লাহ, সহ: প্রচার ও মিডিয়া – হারুনুর রশীদ, বানিজ্য বিষয়ক- রফিকুল ইসলাম রেজা, ধর্ম বিষয়ক মাও: শাহিনুর রহমান ও মাও: আব্দুর রাজ্জাক, শ্রম বিষয়ক- আরিফ বিল্লাহ, কৃষি বিষয়ক- মোঃ ওসমান কবির ও মোঃ বাকী বিল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি- এসে এমন মইনুল ইসলাম, সহ: সাহিত্য ও সংস্কৃতি – শাহ সিদ্দিকী ও রবিউল ইসলাম, অডিট ও হিসাব, আবু তালিব ও আব্দুর রাজ্জাক, বিদেশ ও প্রবাসী বিষয়ক- শাহিনুর রহমান, নিরাপত্তা বিষয়ক মুস্তাফিজুর রহমান ময়না, তথ্য ও প্রযুক্তি- মোঃ আবু জাফর ও শাহিনুর রহমান, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল গফুর ও রবিউল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।

নিঃস্ব পরিবারকে সহায়তা

হাটহাজারী চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনায় নিস্ব হয়ে যাওয়া তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনার পক্ষ থেকে অগ্নিদুর্গতদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকালের দিকে উপজেলার পূর্ব গুমানমর্দন ইউনিয়নের ৬নং ওয়াডস্থ মণির আহামদ মিস্ত্রির বাড়িতে গিয়ে মীর হেলালের পক্ষে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অগ্নিদুর্গত প্রতি পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ বিশ হাজার টাকা করে মোট ষাট হাজার টাকা তুলে দেন।

পর্যটকের মৃত্যু

সিলেট ব্যুরো: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক মাহি (১৫) চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক পানিতে নেমে গোসল করছিলেন। এ সময় পানির নিচে অচেতন অবস্থায় এক তরুনকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বে”ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন। মাহি তার বন্ধুদের সাথে চট্টগ্রাম থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

দুই ভাইয়ের লাশ

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর থেকে বাইজিদ বোস্তামী শাওন (১২) ও নাঈম হোসেন (১০) নামে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। বুধবার রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে। শাওনের বাবা জমির সিকদার ও নাঈমের বাবা হাবিল সিকদার সহোদর। তারা দু’জনই প্রবাসী।

পরিবারের সদস্যরা জানায়, উপজেলার বগা মধ্যপাড়া গ্রামের জমির সিকদারের স্ত্রী শাহিনা বেগম তাঁর শিশু সন্তান বাইজিদ বোস্তামী শাওন ও দেবরের ছেলে নাঈম হোসেনকে সঙ্গে নিয়ে বুধবার সকালে বাবার বাড়ি পার্শ্ববর্তী সত্তুরবাড়ী গ্রামে যান। ওইদিন বিকেলে বাইজিদ ও শাওন কাউকে কিছু না জানিয়ে নানা বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দীর্ঘসময় তাদের না দেখে নানা বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় তাদের নিজ বাড়িতেও। সেখানেও তাদের না পেয়ে স্থানীয় মসজিদের মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। তবুও খোঁজ মেলেনা তাদের। পরে রাত ৯ টার দিকে শিশু দু’টির বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান ইমান আলী (৭০) নামে এক ব্যাক্তি। পুকুর ঘাটে পড়নের গেঞ্জী ও পায়ের সেন্ডেল দেখে সন্দেহ হলে শিশুদের পরিবারের সদস্য ও স্থানীয়দের খবর দেন তিনি। স্থানীয় লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে প্রথমে বায়জিদ বোস্তামী শাওন ও পরে নাঈম হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বৃদ্ধা নিহত

সাতক্ষীরা : সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় নবিজান বিবি (৬০) নামের পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক মুদি ব্যবসায়ী আইয়ুব আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বৃদ্ধা নবিজান বিবি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের মো. মফিজুল ইসলামের স্ত্রী। গুরুতর আহত মো. আইয়ুব আলী একই ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ি।

কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে দিনব্যাপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ-২০২৫’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মোহাম্মদ সালাউদ্দিন কাদের ইন্সপেক্টর অপারেশন, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, আড়াইহাজার প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক ফোরাম সেক্রেটারি নুর আলম প্রমুখ।

জুড়ীতে মানববন্ধন

জুড়ী (মৌলভীবাজার) : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনফর আলীর বড় ছেলে আয়নুল হক দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে কুরুচিপূর্ণ সমালোচনা করায় ফুঁসে উঠেছে জুড়ীর সাধারণ জনতা ও সচেতন মহল। ঘটনার বেশ কয়েকদিন অতিক্রম করলেও ক্ষমা চায়নি চেয়ারম্যান পুত্র আয়নুল হক। এজন্য বিষয়টি নিয়ে আগামীকাল বুধবার (১১ জুন) বাদ আছর জুড়ী নাইট চৌমূহনীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জুড়ী উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা।এর আগে ৪ জুন আয়নুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে শয়তানের ইমোজি দিয়ে একটি ছবি শেয়ার করে লিখেন, ইবলিশ সহ সকল শয়তান একসাথে। আল্লাহর দিন ও ইসলামকে এই শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন।আয়নুল ফেসবুকে যে ছবি শেয়ার করেছেন সেটি হলো পবিত্র হজ্জ পালন করতে গিয়ে বাংলাদেশের খ্যাতিনামা আলেমগণ একসাথে পবিত্র মক্কা নগরীর একটি ঘরে বসে আছেন। ছবিতে দেশের জনপ্রিয় আলেম ড. মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, হেফাজতের মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ ও টেকের হাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সহ দেশের খ্যাতিনামা আলেমগণ একসাথে বসা ছিলেন।

চামড়ার ন্যায্যমূল্য

শ্রীপুর (মাগুরা) : চামড়ার ন্যায্যমূল্য ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। বুধবার রাতে মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এ বছর ঈদুল আজহা উপলক্ষে ক্্ুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার বিনামূল্যে ২০ কোটি টাকার লবণ দিয়েছে। গরুর চামড়া প্রতি ৮-১০ কেজি এবং ছাগলের চামড়া প্রতি ৩-৪ কেজি করে লবণ দেওয়া হয়েছে। চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।

শিল্প সচিব আরো বলেন, সুষ্ঠু পরিকল্পনার অভাবেই চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। এই সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

নদীতে ডুবে মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুরে মোস্তফা শাহারিয়াল নেহাল (২২) নামে এক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বৈরান নদীতে ডুবে মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) পৌরশহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাট সংলগ্ন বৈরাণ নদীতে এ ঘটনা ঘটে । নেহাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঈদুল আযহা উপলক্ষে গোপালপুরে তার মামা আলী আকবরের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বুধবার দুপুরে মামাতো ভাই জিসানের সাথে তিনি নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটার সময় তারা দুজনেই নিখোঁজ হন।স্থানীয়রা জিসানকে জীবিত উদ্ধার করলেও নিহাল কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

লাশের পরিচয় শনাক্ত

আলীকদম : বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে আলীকদম থানা পুলিশ। নিহত ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা শেখ জুবাইরুল ইসলাম।

আলীকদম থানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাজার পাড়ার তাহের মল্লিকের জমিতে নদীর পানিতে লাশটি ভেসে আসে। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশে, উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আহমেদ মিশু এবং এ.এস.আই শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ঈদ পুনর্মিলনী

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, গুরুদাসপুর উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারি শরিফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা সেক্রেটারী মিনহাজুল ইসলাম এবং বড়াইগ্রাম পৌর সভাপতি মাওলানা ওহিদুল ইসলাম বক্তব্য রাখেন।