ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট পাট চালাচ্ছে চিহ্নিত বালুদসু ইজ্জত।

জানাগেছে, ধামরাই উপজেলা যাদবপুর ইউনিয়নের আমছিমুর হাই স্কুলের পাশে বংশী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে লুট পাট করছেন বালু দস্যু ইজ্জত আলী দীর্ঘ দিন ধরে বংশী নদীর বিভিন্ন পয়ন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে দেদারসে বিক্রি করেছে এই বালুখেকু। এ দিকে বালু বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বালুদস্যু ইজ্জত আলী। অন্য দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব। এই বালু দস্যুদের সাথে গোপনে আঁতাত রয়েছে ধামরাই ভূমি অফিসের কিছু অসৎ কমকর্তা ও কর্মচারীদের সাথে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) মো. মামনুন আহাম্মেদ অনীক এ প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে বালুদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।