মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী, চট্টগ্রাম: আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ মুলুক কর্মকা-ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থেকে দক্ষতা ও সাহসিকতার সাথে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযানে প্রশংসনীয় অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম।

গত (২১ জুন) চট্টগ্রাম জেলার মাসিক কল্যাণ সভায় সার্বিক কর্ম মল্যায়নে ভালোকাজের স্বীকৃতি স্বরূপ “ক” শ্রেণিতে জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল সানতু বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের হাতে এসম্মাননা পুরস্কার “সার্টিফিকেট” তুলে দেন।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্বের অবদান রাখায় বাঁশখালী থানার আরও তিন কর্মকর্তাকে সম্মাননা “সার্টিফিকেট” প্রদান করেন জেলা পুলিশ সুপার। এতে মাদক ও অস্ত্র উদ্ধার পরিচালনায় শ্রেষ্ঠ হয়েছে এসআই জামাল হোসেন, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছে এএসআই লুৎফর রহমান এবং সিডিএমএস মামলা নিষ্পত্তিতে শ্রেষ্ঠ হয়েছে এএসআই রুবেল চন্দ্র সিংহ।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী থানার এই ধারাবাহিক সফলতা প্রতিটি পুলিশ সদস্যের পেশাদারিত্ব আচরণ, সততা, নিষ্ঠার সাথে জনসেবা ও জনগণের আস্থা অর্জনের প্রতিফলন ও ভালোকাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয় নিজ হাতে এসম্মাননা পুরস্কার প্রদান করেছেন, জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওসি সাইফুল ইসলাম বলেন, এই অর্জন বাঁশখালী থানার সার্বিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করার পাশাপাশি পুলিশের প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ অপরাধ মুলুক কর্মকা-ের বিরুদ্ধে বাঁশখালী থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।