রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে প্লাষ্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) বেলা ১১ টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পেড়িখালী বাজার, গোনা বাজার, গিলাতলা বাজার, বাঁশতলী কালিগঞ্জ বাজার ও ইসলামাবাদ বাজারের প্রায় ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি ও বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সহসভাপতি ও বেলা’র নেটওয়ার্ক সদস্য এ,এইচ নান্টু, রূপান্তর প্রতিনিধি পার্থ প্রতীম ঠাকুর, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও ইয়োথ হাবের প্রতিনিধি মো. মাহাফুজ মাঝি, মো. ফারুক শেখ, ব্যাবসায়ী আ. সবুর মল্লিক প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
রামপালে প্লাষ্টিক পলিথিন ব্যবহার রোধে কর্মশালা
রামপালে প্লাষ্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।