জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উচ্চ বিদ্যালয়ে মোবাইলে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগতরা বিদ্যালয়ে প্রবেশ করে সাংবাদিক ও ক¤িপউটার ল্যাব অপারেটর সাইদার রহমানকে (৩২) বেধড়ক মারধর করে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এসময় সহকর্মীরা সাইদারকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ও তার ছেলে রাকিবুল সহ তিন জনের বির“দ্ধে থানায় মামলা করলে রাকিবুলকে গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত কিছুদিন পূর্বে রতনপুর উ”চ বিদ্যালয়ের ক¤িপউটার ল্যাব অপারেটর সাইদার রহমানের মুঠোফোনে একটি নম্বর থেকে ফোন দিয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুলের নাম ভাঙ্গিয়ে দুই লক্ষ চাঁদা দাবী করে। বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক উভয় পক্ষকে নিয়ে বিদ্যালয়ে একটি বৈঠক করেন। এ বৈঠকে যে মোবাইল থেকে চাদা দাবী করা হয়েছিল তার প্রমান না করেই কোন মিমাংশা না হওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) ১১টায় পূণরায় বৈঠকে বসার কথা থাকলেও সকাল সাড়ে ১০ টায় ইউপি সদস্য শফিকুল ইসলাম, তার ছেলে, ভাগিনা সহ আরেক জন বহিরাগতকে নিয়ে মারমুখী হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে তারা সাইদার খুঁজতে থাকে। এক পর্যায়ে সাইদার কে ক¤িপউটার ল্যাব কক্ষে পেয়ে এ্যালোপাথারী মারপিট করতে থাকে। এসময় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে ইউপি সদস্য শফিকুল প্রধান শিক্ষক ও সাইদারকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত সাইদার জানান, আমার মাথায় রড দিয়ে মারলে কান দিয়ে রক্ত বের হয় এবং হাত-পা মেরে ফেটে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী মন্ডল বলেন, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম পূর্ব শত্রুতার জের ধরে রড ও লাঠি-সোটা নিয়ে স্কুল কক্ষে প্রবেশ করে ক¤িপউটার ল্যাব অপারেটর সাইদারের উপর অর্তকিত হামলা করে মারাত্মক জখম করে। এ অবস্থায় আমার শিক্ষক কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বার বার হুমকি দিচ্ছে। বিষয়টি তদন্ত পূর্বক সুষ্ট বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, স্কুল চলাকালীন প্রধান শিক্ষককে অবহিত না করে সরাসরি বহিরাগতরা স্কুলে ঢুকে ল্যাব অপারেটর সাইদার রহমানকে মারপিট করায় চরম অপরাধ করেছে। এ ঘটনায় অন্যান্য শিক্ষকরাও নিরাপত্তাহিনতায় ভুগছে। চাঁদা দাবীর ঘটনা ও মারপিটের বিষয়ে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, চাঁদা দাবী ও মারপিটের ঘটনার বিষয়ে ৩ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য শফিকুলের ছেলে রাকিবুলকে আটক করা হয়েছে।