পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কিন্তু ভুট্টা নিয়ে চাষীরা চরম দুর্ভোগে পড়েছে। জানাযায় এই উপজেলায় ভুট্টার ফলন হয়েছে ভালো এবং আবহাওয়া অনুকুল রয়েছে। তবে ইত্য সময়ে ঝড়হাওয়া ও বৃষ্টিপাত হওয়ায় ভুট্টার কিছুটা ক্ষতি হয়েছে। চাষীরা নানান উপায়ে ভুট্টা উঠানে তুলে তা শুকানোর কাজ করছেন। আর এক দিকে ভুট্টার ন্যয্যদাম বাজারে না পাওয়ায় এই নিয়ে দুঃচিন্তায় পড়েছেন চাষীরা। বাজার ঘুরে দেখা যায় প্রতিমন ভুট্টার দাম আটশত টাকা। চাষীরা জানান ভুট্টার চাষাবাদে হালচাষ, শ্রম ও মুজুরী বীজ, সেচ, কীটনাষক, খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় ভুট্টার চাষাবাদ করে এবার লাভের মূখ থেকে হতাশায় ভুগছেন। এদিকে ভুট্টার ব্যবসায়িরা জানায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকারি ভাবে টানা দশ দিন ছুটি থাকায় ব্যাংক লেনদেন বন্ধ। তাই লেনদেনের সমস্যা জনিত কারনে ব্যবসায়িরা তুলনামূলক ভুট্টা কিনতে পারছেন না। ফলে চাষীরা চরম দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর জানায় ভুট্টার বাম্পার ফলন হলেও দাম নিয়ে চাষীদের মধ্যে একটু বিরুপ পতিক্রিয়া সৃষ্টি হয়েছে।