তৌফিকুল ইসলাম, তিতাস(কুমিল্লা) : ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার পক্ষ থেকে ৮টি গরু কুরবানি দিয়ে ৬৫০টি গরীব পরিবার ও অসহায়দের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
ঈদুল আযহার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিন উপজেলার সদর কড়িকান্দি,কলাকান্দি, বন্দরামপুর সহ উপজেলার বিভিন্ন গ্রামে ৮টি পশু কুরবানি করা হয়। পরে তা নেতৃবৃন্দের মাধ্যমে এলাকার গরিব অসহায় যারা কুরবানি করেনি তাদের মাঝে গোশত বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার আমির শামীম সরকার বিজ্ঞ জানান,আমাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা,আজকের এই দিনে আমরা যেন ভুলে না যাই, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত। তাই আমাদের দায়িত্ব হলো-ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তা সমাজের সকল মানুষদের দিকেও ছড়িয়ে দেওয়া। কোরবানির প্রকৃত শিক্ষা হলো-আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি উৎসর্গ করার মানসিকতা অর্জন করা। আমরাও চাই, নিজেদের সময়, মেধা, শ্রম ও সামর্থ্যকে ইসলামের পথে, মানবতার কল্যাণে, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উৎসর্গ করতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের জন্য ৮টি গরু কুরবানি দেওয়া হয়েছে,যারা কুরবানী দিতে অক্ষম তাদেরকে আমরা খুজে খুজে লিস্ট করে তিতাস উপজেলার বিভিন্ন গ্রামে তাদের মাঝে কোরবানির গোশত বন্টন করে দেই।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি সালাউদ্দিন সরকার ব্যবসায়ী ফোরামের সভাপতি ছবির হোসেন,সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন,তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সি তিতাস উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা.শাহাবুদ্দিন প্রমুখ।