সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে গত ৬ জুলাই রবিবার সকালে চিটাগাং রোড এলাকায় আলেম ওলামাদের নিয়ে "আলেম সমাজের ভূমিকা শীর্ষক" আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, আলেম ওলামারা জেগে উঠলে জাতি জেগে ওঠে। জাতির কল্যাণে সুন্দর সমাজ বিনির্মানে আলেম ওলামাদের জেগে উঠতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪ এর জুলাই প্রতিটি বিপ্লবে আলেম ওলামাদের ভূমিকা ছিলো স্বরণীয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ আল্লাহভীরু নেতৃত্বের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাওলানা মনির হোসেন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির থানা আমীর কফিল আহমেদ, থানা নায়েবে আমীর আব্দুল গফুর সহ স্থানীয় আলেম ওলামাগণ।