কিশোরগঞ্জে জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (এফ ডি ই বি) কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ শনিবার কিশোরগঞ্জ শহরের অভিজাত হোটেল উজান ভাটির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার জহির রায়হান। প্রধান আলোচক ছিলেন এফডিইবি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী।

এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এফডিইবি কিশোরগঞ্জ জেলা উপদেষ্টা হয়বত নগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, মাওলানা মোঃ নাজমুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয় হয়।কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সহ-সভাপতি নির্বাচিত হন যথাক্রমে ইঞ্জিনিয়ার জহির রায়হান, ইঞ্জিনিয়ার আমানুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার বদিউজ্জামান, সহ-সম্পাদক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন , আর সদস্য হলেন যারা যথাক্রমে, ইঞ্জিনিয়ার জুনায়েদ ইঞ্জিনিয়ার কাইজুদ্দিন, ইঞ্জিনিয়ার তপন চাকমা, ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল,ইঞ্জিনিয়ার মাহফুজ আলী, ইঞ্জিনিয়ার মোরশেদ আহমেদ, ইঞ্জিনিয়ার বায়োজিদ বোস্তামী, ইঞ্জিনিয়ার সোহেল মিয়া, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান , ইঞ্জিনিয়ার হৃদয় মিয়া,ইঞ্জিনিয়ার রেজাউল করিম ২,ইঞ্জিনিয়ার শামীম রানা।