গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের, সোনামুই বাজারের হোটেল ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম (৪২)কে অপহরণ করে। ২০হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে। হেমনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুইজনকে আটক করে।

ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম জানান,, শুক্রবার দিবাগত রাতে বাসায় ফিরে ঘুমিয়ে গেলে। রাত ১টায় বিজয় (২০) ও সোহাগ (১৯) নামের দুই যুবকসহ আরও কয়েকজন তার বাড়িতে গিয়ে জানায়, বিজয়ের দাদা গুরুতর অসুস্থ এবং তিনি সাইফুলকে দেখতে চেয়েছেন। সরল মনে তাদের সঙ্গে গেলে। তাকে নির্জন স্থানে নিয়ে আটকে রেখে, শারীরিক নির্যাতন এবং ২০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেয় অপহরণকারীরা।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে, ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত বিজয় ও সোহাগকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।