মৌলভীবাজারের জুড়ী উপজেলায় IBWF এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) জুড়ী আল ফালাহ ইসলামিক একাডেমি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার -১ (জুড়ী -বড়লেখা) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ।

IBWF এর উপজেলা সভাপতি মোঃ আব্দুল মুনিম হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারি জনাব হাফিজ মোঃ শাহাব উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ মহী উদ্দিন চৌধুরী শাহীন ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তত্বাবায়ক আব্দুল কুদ্দুস নোমান, জেলা সেক্রেটারি মোঃ আব্দুল মজিদ, জুড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই হেলাল, উপদেষ্টা মোঃ আজিম উদ্দিন জুড়ী ভবানীগন্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি এম এ মহসিন মুহিন, সেক্রেটারি জনাব লুৎফর রহমান সিরাজী, জুড়ী টি এন খানম একাডেমি সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই প্রমুখ ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সাবেক) ও হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম,মহালদার মামুনুর রশীদ, জুড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মোঃ নজরুল ইসলাম ,মোঃ মুজিবুর রহমান আজিজি, কাজী আব্দুল মালিক, মাওঃ আকমল হোসেন , মোঃ আব্দুল বাছিত হাসান আহমদ, রহিম উদ্দিন ,আব্দুল বাতিন আজাদ ,মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।