মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রাম টি ধনাগোদা নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা দাবি এলাকা বাসির। সরজমিন রিপোর্টে জানা যায়, ঐ গ্রামটি মতলব বাজার থেকে এক কিলোমিটার দূরে, মতলব সেতুর উত্তর দিকে হতে উত্তর বাইশপুর ও মতলব উত্তরের সিপাই কান্দি সিমানা পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার জায়গা ধনাগোদা নদী ভাঙনের কবলে। সম্প্রতি এ ধনাগোদা নদীর এক সময় ছিল জীবন্ত। যেমন ছিল গভীর ও তেমন ছিল নদীর স্রোত। ৫০/৬০ বছর পূর্বে নদীর বাহার ছিল যেমন, তেমন ছিল নদীতে লঞ্চ চলাচল, ডিঙি নৌকায় পাল তোলে মাঝিদের যাতায়াত ছিল চোখে পরার মত। ঐ সময় থেকে নদীর ভাঙ্গন ছিল তিব্র থেকে তিব্রতর। ঐ সময় থেকে অদ্যবদি নদীর কোন না কোন জায়গায় ভাঙন অব্যাহত আছে। পূর্বে খুব বেশী ভাঙ্গন ছিল, এখন তুলনামূলকভাবে অনেক কম। অনেক ভাঙন কবলিত এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন রোদে ব্লক ও জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রক্ষা করেছে। যেমন শীবপুর, আমুয়া কান্দি, টরকী, এনায়েত নগর, ঠেটালীয়া, সিপাই কান্দি, গাজীপুর, চরমাছুয়া, জনতা বাজার, আমিরাবাদ ও মেঘনা নদীর একলাশ, মোহনপুর, দশানী এ সমস্ত জায়গায় নদী ভাঙ্গন রোদ করেছে আবার অনেক জায়গায় উন্নয়ন কাজ চলমান। এখন আরও অসংখ্য ভাঙ্গন কবলিত এলাকা রয়েছে, যেমন, ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর, কালীপুর, নবীপুর, চান্দ্রা কান্দি, মোল্লা কান্দি, বেলতলী, হাফানিয়া, চরলক্ষ্মীপুর, উত্তর বাইশপুর, কদম তলী, গাজীপুর, চরমাছুয়া, জহিরাবাদ।
গ্রাম-গঞ্জ-শহর
বাইশপুর গ্রামটি নদী ভাঙনের থেকে রক্ষা করা দাবি
চাঁদপুরের মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রাম টি ধনাগোদা নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা দাবি এলাকা বাসির।
Printed Edition