বাগেরহাটের মোংলায় পরিবেশ সুরক্ষা, দুর্নীতিবিরোধী চেতনা এবং সবুজ আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গ্রীন ফোর্স বাংলাদেশের মোংলা শাখার কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদের মাতৃভূমি অসীম সম্ভাবনায় ভরপুর। কিন্তু দুর্নীতি, পরিবেশ ধ্বংস ও সামাজিক অবক্ষয়ের কারণে আগামী প্রজন্মের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। গ্রীন ফোর্স বাংলাদেশ দেশব্যাপী দুর্নীতিকে না বলার পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কাজ করবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস এম হক এবং খুলনা বিভাগের উপদেষ্টা অধ্যক্ষ এস এম দাউদ। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং পরিবেশ রক্ষা, দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের পক্ষে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স মোংলা শাখার সভাপতি আহসান হাবিব হাসান। তিনি বলেন—
‘আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে। এজন্য স্থানীয়ভাবে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আত্মপ্রকাশ ও সম্মেলনে বক্তারা সর্বসম্মতভাবে কয়েকটি অঙ্গীকার ব্যক্ত করেন।