সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা : জেলা উত্তর শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স-এর ৫ম তলায় বেঙ্গল কনভেনশন হলে সকাল ১১ঘটিকায় জেলা উত্তরের সভাপতি দাউদ ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ রিফাত মাহমুদ, জামায়াতের জেলা আমীর ইসহাক খোন্দকার, জেলা সেক্রেটারি বুরহান উদ্দিন, MH global Gi Ceo মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রীষ্ঠপোষক গোলাম মুর্তজা, শানিমা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এস এম শাহাব উদ্দিন, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি মাওঃ হেফজুর রহমান প্রমুখ।
মেধাবী কৃর্তী ছাত্র -ছাত্রীের পদচারনায় অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আজকের প্রস্তুতিই আগামীকালের ভিত্তি। যারা কাক্সিক্ষত ফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রকৃত সাফল্য মানে কেবল জিপিএ-৫ নয়, বরং নিজের সাধনার ধারাবাহিকতা ও উন্নতির নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।”
তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরিশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।